News Flash

  • Home
  • দেশ
  • আবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত কংগ্রেস নেতা রাহুল গান্ধী
Image

আবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত কংগ্রেস নেতা রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৮ জুলাই ( হি.স.) : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

শুক্রবার রাহুল গান্ধী টুইটে জানান, ” জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয় ছিল। তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন। তাঁর পরিবার এবং জনগণের প্রতি আমার সমবেদনা। “
প্রসঙ্গত, শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতার সময় আচমকা গুলি চালানো হয়। তাঁর বুকে গুলি লাগে বলে খবর। গুলিবিদ্ধ হওয়ার পরই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হন শিনজো। আবের মৃত্যুতে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা শোকবার্তা জানিয়েছেন।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top