News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:উধমপুর: বরযাত্রী ভরা বাস পড়ল খাদে, মৃত তিন ও আহত ১০ জন
Image

Accident:উধমপুর: বরযাত্রী ভরা বাস পড়ল খাদে, মৃত তিন ও আহত ১০ জন

উধমপুর, ৭ জুলাই (হি.স.) : রামনগরের কিয়া গ্রামের কাছে বরযাত্রী ভর্তি একটি বাস নিয়ন্ত্রণহীনভাবে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের তিন যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের রামনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, রামনগরের পঞ্চায়েত মাড্টার-১ নম্বর ওয়ার্ড থেকে বরযাত্রী ভর্তি একটি বাস কিয়া গ্রামের কাছে পৌঁছলে হঠাৎ বাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর হৈচৈ পড়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে উদ্ধারের কাজ শুরু হয়। এ খবর লেখা পর্যন্ত এই দুর্ঘটনায় তিনজন মৃত এবং ১০ জন আহত হয়েছেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top