News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টি হয়েই চলেছে মুম্বইয়ে, রত্নাগিরি-সহ মহারাষ্ট্রের ৯ জেলায় প্রবল বর্ষণের সতর্কতা
Image

বৃষ্টি হয়েই চলেছে মুম্বইয়ে, রত্নাগিরি-সহ মহারাষ্ট্রের ৯ জেলায় প্রবল বর্ষণের সতর্কতা

মুম্বই, ৭ জুলাই (হি.স.): আরও একটি বৃষ্টিমুখর দিন উপভোগ করল মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলা। মহারাষ্ট্রে বৃষ্টি থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না, অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে। একটানা বৃষ্টিতে মুম্বইয়ের বিভিন্ন স্থান ইতিমধ্যেই জলের তলায়। গত সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল মুম্বই-সহ রাজ্যের বিভিন্ন জেলায়, সেই বৃষ্টি থামেনি বৃহস্পতিবারও। এমতাবস্থায় আবহাওয়া দফতর মুম্বই, থানে, রত্নাগিরি, রায়গড়, সিন্ধুদূর্গ, পালঘর, পুণে, কোলহাপুর ও সাতারা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

মুম্বইয়ের সিওন, বান্দ্রা, দাদর, মাতুঙ্গা, আন্ধেরি প্রভৃতি এলাকায় বৃহস্পতিবার সকালেও প্রবল বৃষ্টি হয়। বৃষ্টিতে কিছু এলাকায় আগে থেকেই জল জমে ছিল, বৃহস্পতিবারের বৃষ্টিতে জল আরও বেড়েছে। বৃষ্টিতে রাস্তায় জল জমে যাওয়ায় এদিনও মুম্বইয়ে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। মুম্বই ও থানে-তে আগামী ১০ জুলাই অবধি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ৯ জুলাই অবধি মহারাষ্ট্রের রত্নাগিরি, সিন্ধুদূর্গ ও রায়গড় জেলায় অতিভারী বৃষ্টির লাল সঙ্কেত জারি করা হয়েছে। পালঘর, পুণে, কোলহাপুর ও সাতারা জেলায় ৮ জুলাই অবধি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top