News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Abdullah :ত্রিপুরার যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে, লক্ষাধিক টাকা হাতিয়ে করিমগঞ্জে ধৃত বিবাহিত আব্দুল্লা
Image

Abdullah :ত্রিপুরার যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে, লক্ষাধিক টাকা হাতিয়ে করিমগঞ্জে ধৃত বিবাহিত আব্দুল্লা

করিমগঞ্জ (অসম), ৭ জুলাই (হি.স.) : বিয়ের প্রলোভন দিয়ে যুবতীর সঙ্গে প্রতারণা করে করিমগঞ্জে ধৃত এক বিবাহিত যুবক। এই ঘটনায় বেশ চাঞ্চল্যেৃর সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতাবাড়ির ঘোলছড়া গ্রামের এমজি আব্দুল্লা নামের এক যুবক প্রতিবেশী রাজ্যব ত্রিপুরার এক যুবতীর সঙ্গে প্রেমের জাল পাতে। প্রেমের পাতা জালে ফাঁসিয়ে অবাঙালি ওই যুবতীর কাছ থেকে ধৃত যুবক কুড়ি লক্ষ টাকা নাকি হাতিয়ে নিয়েছে।

অভিযোগ, বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে যুবতীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেনি ধৃত এমজি আব্দুল্লা। এই পরিস্থিতিতে ত্রিপুরা থেকে করিমগঞ্জ এসে সদর থানার পুলিশের সাহায্য চান প্রতারিতা যুবতী। পুলিশ যুবতীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুল্লাকে আটক করে।

যুবতীটি সংবাদ মাধ্যমকে জানান, ঘোলছড়ার আব্দুল্লার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আর তাকে বিশ্বাস করে ওই বিশাল অঙ্কের টাকা তার হাতে তুলে দিয়েছেন তিনি। আব্দুল্লাকে নিয়ে সুখে শান্তিতে ঘর বাঁধার আশা নিয়েই বিশাল পরিমাণ অর্থ নির্দ্বিধায় তাঁর হাতে তুলে দিয়েছিলেন। যুবতী বলেন, প্রথম থেকেই যে তিনি প্রতারণার শিকার হয়ে আসছেন সেটা অনেক দেরিতে বুঝতে পারেন। তিনি জানান, প্রেমিক আব্দুল্লা যে বিবাহিত সে বিষয়েও তিনি অজ্ঞাত ছিলেন। প্রেমের ফাঁদ পেতে তার সরলতার সুযোগ নিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকা হাতিয়ে নেয় সে।

যুবতীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার আব্দুল্লাকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসে। আইবি ডিএসপি স্বয়ং বিষয়টির তদন্তে নামেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লা পুলিশকে জানিয়েছে, সে মাত্র এক লক্ষ টাকা নিয়েছে। কুড়ি লক্ষের কথাটা সম্পূর্ণ মিথ্যা। সত্যি সত্যিই কি আব্দুল্লা বহিঃরাজ্যের যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে কুড়ি লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? পুলিশি নিরপেক্ষ তদন্তে‌র মাধ্যমেই প্রকৃত সত্য ঘটনা উদঘাটন হবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top