News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Chelagong:চেলাগাঙে এক ব্যক্তির ফাঁসিতে জুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Chelagong:চেলাগাঙে এক ব্যক্তির ফাঁসিতে জুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং খুন সন্ত্রাস ব্যাপ/ক হারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ অমরপুরের চেলাগাঙ রাস্তার নাগাভাইয়া এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা রীতিমতো রেকর্ড করতে শুরু করেছে৷ অধিকাংশ ক্ষেত্রেই অভাব অনটন এবং পারিবারিক কলহের জেরে এ ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে৷ আবার অনেক ক্ষেত্রে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রেখে প্রকৃত রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে৷ 

বৃহস্পতিবার অমরপুরের চেলাগাঙ রাস্তার নাগাভাইয়া এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম মহেন্দ্র নম৷ বয়স অনুমানিক পঞ্চান্ন বছর৷ পেশায় রড মিস্ত্রি৷ তার বাড়ি চেলাগাঙ মালুককোয়া এলাকায়৷ তবে মৃত ব্যক্তি অমরপুর শান্তি পল্লী এলাকায় থাকতেন৷ বৃহস্পতিবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা পুলিশকে খবর দেন৷ 

খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঝুলন্ত মৃতটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ এদিকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে নানা সন্দেহ দেখা দিয়েছে৷ পুলিশ অবশ্য প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই পুলিশ এ বিষয়ে নিশ্চিত হবে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top