News Flash

  • Home
  • দেশ
  • J P Nadda: ক্যাপ্টেন বিক্রম বাত্রার আত্মত্যাগ সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে: নড্ডা
Image

J P Nadda: ক্যাপ্টেন বিক্রম বাত্রার আত্মত্যাগ সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে: নড্ডা

নয়াদিল্লি, ৭ জুলাই ( হি.স.) : পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে তাঁর শহিদ দিবসে স্মরণ করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি জেপি নড্ডা। এদিন তিনি বলেন, তাঁর অদম্য সাহস এবং আত্মত্যাগ সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে।

বৃহস্পতিবার নড্ডা টুইট করে বলেন, বীরভূমি হিমাচলের অমর পুত্র কার্গিল যুদ্ধের সাহসিকতা, পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রা জিকে তাঁর শহীদ দিবসে স্যালুট। ক্যাপ্টেন বিক্রম বাত্রা জির অদম্য সাহস এবং বীরত্ব সর্বদা সমস্ত দেশবাসীকে অনুপ্রাণিত করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করে বলেন, ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে তাঁর শহীদ দিবসে স্মরণ করে, আমি তাঁর বীরত্ব ও দেশপ্রেমের কাছে প্রণাম করি। কার্গিল যুদ্ধে, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি তাঁর বীরত্ব দিয়ে শত্রুদের পরাজিত করেছিলেন এবং ভারতীয় সীমান্ত সুরক্ষিত করেছিলেন। মাতৃভূমির প্রতি তার ভালোবাসা প্রতিটি দেশবাসীর জন্য অনুপ্রেরণা।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top