News Flash

  • Home
  • দিনের খবর
  • অক্ষয় পাত্র মিড ডে মিল রন্ধনকক্ষের শুভ সূচনা, নিরীক্ষণ করলেন মোদী ও যোগী
Image

অক্ষয় পাত্র মিড ডে মিল রন্ধনকক্ষের শুভ সূচনা, নিরীক্ষণ করলেন মোদী ও যোগী

বারাণসী, ৭ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীর এল টি কলেজে অক্ষয় পাত্র মিড ডে মিল রন্ধনকক্ষের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বয়ংক্রিয় এই রান্নাঘরটি সূচনা হওয়ায়, প্রায় ১৫০টি সরকারি বিদ্যালয় ও প্রায় এক লক্ষ পড়ুয়ার জন্য দুপুরের রান্না করা খাবার সরবরাহ করা যাবে। এদিন বারাণসীর এল টি কলেজে অক্ষয় পাত্র মিড ডে মিল রন্ধনকক্ষের উদ্বোধন উপলক্ষে ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে অক্ষয় পাত্র মিড ডে মিল রন্ধনকক্ষ নিরীক্ষণ করেছেন প্রধানমন্ত্রী মোদী, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী। কীভাবে খাবার তৈরি করা হচ্ছে তা মোদী ও যোগী ঘুরে দেখেন। কথা বলেন উপস্থিত প্রায় সকলের সঙ্গে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এক হাজার ৮০০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেছেন। এই সমস্ত প্রকল্প বারাণসীর পরিকাঠামো উন্নয়নে বিশেষ সহায়ক হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কনভেনশন সেন্টার রুদ্রাক্ষ পরিদর্শন করেন। সেখানে তিনি জাতীয় শিক্ষানীতি প্রয়োগ সংক্রান্ত অনুষ্ঠান অখিল ভারতীয় শিক্ষা সমাগমের উদ্বোধন করেছেন।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top