News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kalibazar:কালীবাজারে নিজ ঘরেই বৃদ্ধার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Kalibazar:কালীবাজারে নিজ ঘরেই বৃদ্ধার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ বামুটিয়ার কালীবাজার সংলগ্ণ কালীচরণ টিলায় এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতা বৃদ্ধার নাম হরিদাসী দাস৷ বয়স অনুমানিক ৮০ বছর৷ জানা যায় ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে এই বার্ধক্য জনিত না রোগে ভুগছিলেন৷ পরিবারের লোকজনরা সাধ্যমত তার চিকিৎসাও করাচ্ছিলেন৷ বুধবার সকালে ওই মহিলার ঘর থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ পরিবারের লোকজনরা বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের ডেকে আনেন৷ খবর দেওয়া হয় লেফুঙ্গা থানার পুলিশকে৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ ঘরের ভেতর থেকে বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বার্ধক্য জনিত রোগ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যেই ওই বৃদ্ধা আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top