News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর নিরাপত্তা খতিয়ে দেখতে ফের সমীক্ষা
Image

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা খতিয়ে দেখতে ফের সমীক্ষা

কলকাতা, ৫ জুলাই (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা খতিয়ে দেখতে মঙ্গলবার ফের এক প্রস্থ সমীক্ষা হল।

সূত্রের খবর, এদিন আরও একবার নবান্নের ফটক পরিদর্শন করা হয়। নিরাপত্তা আরও আঁটসাঁট করার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দেওয়ালও উঁচু করা হচ্ছে। এই সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যাতায়াতে আরও কড়াকড়ি করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোন।

শনিবার রাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। ওই উচ্চ নিরাপত্তার মাঝেই সাত ঘণ্টা কাটিয়ে দেন তিনি। পরে ধরা পড়েন। প্রশ্নের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়ে। তার পরেই মুখ্যমন্ত্রীর বাড়ি এবং নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখা হয়। সোমবারই ডাকা হয় উচ্চ পর্যায়ের বৈঠক। ওই বৈঠকে গৃহিত নানা সিদ্ধান্ত সিদ্ধান্ত রূপায়ণ নিয়ে মঙ্গলবার আলোচনায় বসেন কিছু পুলিশকর্তা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি নবান্নে তাঁর সচিবালয়ে নিরাপত্তা ঢেলে সাজানো হচ্ছে। নবান্নের নির্দেশ, তাঁর অফিসে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না কেউ। এমনকি, কর্মীরাও। নবান্নে এবং মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ঢোকা এবং বেরনোর সময় নাম নথিভুক্ত করার ব্যবস্থা ছিল। তাতেও কিছু খামতি চোখে পড়েছে। সেখানে তথ্য নথিভুক্তকরণের পদ্ধতিতে বদল আনা হচ্ছে।

Releated Posts

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026

দুর্গাপুজোয় মাংস বিক্রি নিয়ে ভিএইচপির ‘নির্দেশিকা’, বাংলায় শুরু রাজনৈতিক বিতর্ক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর জারি করা একগুচ্ছ ‘নির্দেশিকা’ ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top