News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদয়পুরে ১২ ঘন্টার জন্য শিথিল কারফিউ, ইন্টারনেট পরিষেবাও চালু
Image

উদয়পুরে ১২ ঘন্টার জন্য শিথিল কারফিউ, ইন্টারনেট পরিষেবাও চালু

উদয়পুরে চাপা উত্তেজনা ছিল, সেখানে সোমবার ১২ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ। চালু হয়েছে ইন্টারনেট পরিষেবাও। কালেক্টর তারা চন্দ মীনা জানিয়েছেন, সোমবার দুপুর পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত ছিল এবং পর্যালোচনার পরে ইন্টারনেট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” আপাতত সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ ও প্রশাসন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পেশায় দর্জি কানহাইয়া লালকে হত্যার পর উদয়পুরের সাতটি থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছিল, হিংসাত্মক ঘটনাও ঘটেছিল। কানহাইয়া লালকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তদের রাজসমন্দ থেকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উদয়পুর, তাই সোমবার ১২ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ। ইন্টারনেট পরিষেবাও চালু করা হয়েছে।

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top