News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead:জগদ্দলে মদের আসরে যুবককে গুলি করে খুন, তীব্র উত্তেজনা এলাকায়
Image

Dead:জগদ্দলে মদের আসরে যুবককে গুলি করে খুন, তীব্র উত্তেজনা এলাকায়

কলকাতা, ৩ জুলাই ( হি. স.) : ভাটপাড়ার পর এবার জগদ্দলে শুট আউট। মদের আসরে যুবককে গুলি করে খুনের অভিযোগ। জগদ্দলের শান্তিনিবাসপল্লীর বাসিন্দা মৃত যুবক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘটনার নেপথ্যে রয়েছে পরিচিত কেউ।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত আড়াইটে নাগাদ রোহিত বাড়ির লোকেদের ডাকাডাকি করতে থাকে। তার ডাকে ঘর থেকে বেরিয়ে আসেন বাড়ির লোকেরা। বাইরে বেরিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় রোহিত ছটফট করছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যে মারা যায় রোহিত।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। জগদ্দল থানার পুলিশ জানিয়েছে, রাতে ২৬ নম্বর রেলগেটের কাছে শিব মন্দির এলাকায় বন্ধুদের নিয়ে নেশা করতে গিয়েছিল রোহিত। নেশার জেরে খুন করা হয়েছে বলে অনুমান। তবে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top