News Flash

  • Home
  • দেশ
  • Kashmir :কাশ্মীরে দুই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন নিরস্ত্র গ্রামবাসীরা
Image

Kashmir :কাশ্মীরে দুই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন নিরস্ত্র গ্রামবাসীরা

জম্মু, ৩ জুলাই ( হি. স.) : গ্রামবাসীরা দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে ধরে জম্মু ও কাশ্মীরের পুলিশের হাতে তুলে দিল। রবিবার কাশ্মীরের রিয়াসি জেলায় ওই দুই সশস্ত্র লস্কর জঙ্গিকে ধরে ফেলেন সেখানকার গ্রামবাসীরা। জঙ্গিদের কাছে দু’টি একে-৪৭, সাতটি গ্রেনেড এবং একটি পিস্তল ছিল। তবে সে সব নিয়েও ঐক্যবদ্ধ গ্রামবাসীদের সঙ্গে পেড়ে ওঠেনি দুই জঙ্গি। ওই দুঃসাহসিক কাজের জন্য জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি গ্রামবাসীদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন।

ধৃত জঙ্গিদের মধ্যে একজন লস্কর কম্যান্ডার। নাম তালিব হুসেন। সম্প্রতি রিয়াসি জেলায় যে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তার নেপথ্যে এই তালিবেরই হাত ছিল বলে সন্দেহ পুলিশের। কিছু দিন আগেই তার মাথার দামও ঘোষণা করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ।
রবিবারের এই ঘটনায় গ্রামবাসীদের প্রশংসা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিংও। টুইটারে মনোজ লিখেছেন, ‘রিয়াসির টাস্কান ঢোকের গ্রামসবাসীদের সাহস দেখে আমি অভিভূত। দু’জন মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে পাকড়াও করেছেন তাঁরা। সাধারণ মানুষের সন্ত্রাসের বিরুদ্ধে এই রুখে দাঁড়ানো দেখে একটা বিষয় স্পষ্ট বুঝতে পারছি, সন্ত্রাসের শেষের শুরু হয়ে গিয়েছে।’ গ্রামবাসীদের সাহসিকতার জন্য দু’লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। লেফটেন্যান্ট জেনারেল আরও পাঁচ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top