News Flash

  • Home
  • দেশ
  • Covid 19:স্বস্তি দিয়ে দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেস
Image

Covid 19:স্বস্তি দিয়ে দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেস

নয়াদিল্লি, ৩ জুলাই ( হি. স.) : স্বস্তি দিয়ে দেশজুড়ে কিছুটা কমল কোভিডের দৈনিক সংক্রমণ। গত কয়েকদিনে সংক্রমণের সংখ্যা ১৭ হাজার ছাড়ালেও রবিবার তা ১৬ হাজারে নেমে এসেছে। তবে বেড়েছে মৃত্যু সংখ্যা। চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেসও।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১০৩ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ১৭ হাজার ৯২ জন। তবে একদিনে বেড়েছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৭১১। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ৪.২৭ শতাংশ। একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯২৯ জন। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ২৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৯৯।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top