News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একাউন্ট থেকে ১.১৭ লক্ষ টাকা গায়েব, থানায় মামলা
Image

একাউন্ট থেকে ১.১৭ লক্ষ টাকা গায়েব, থানায় মামলা

আগরতলা, ২ জুলাই : একটি ভুয়ো ফোন। আর তাতেই একাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ১৭ হাজার টাকা। ঘটনা রাজধানী আগরতলার বুকে। আগরতলা বড়দোয়ালীস্থিত বিবেকানন্দ স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা দিপালী দেব। তার মায়ের বন্ধন ব্যাংকের একাউন্ট থেকে এই টাকা গায়েব হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন। 

দিপালী দেব জানান, গত ২১শে জুন  তার মায়ের মোবাইলে একটি ফোন আসে। আর তাতে বলা হয়, বেশ কিছুদিন আগে তাঁর একাউন্ট থেকে একটি নির্দিষ্ট অর্থরাশি  কাটা হয়েছিল। সেগুলি ফেরত দেওয়া হবে। তাই মোবাইলে আসা একটি নাম্বার শেয়ার করার জন্য। এদিকে গ্রাহক মহিলার  আগরতলা বন্ধন ব্যাংকের একাউন্ট থেকে ওই অর্থ রাশি কাটার ঘটনা মিলে যাওয়ায় তিনি বিশ্বাস করে বসেন। শেয়ার করেন মোবাইলে আসা  ওটিপি নাম্বার। আর তাতেই ৪ বারে একাউন্ট থেকে ১ লক্ষ ১৭ হাজার টাকা গায়েব।

সাথে সাথে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ দিপালী দেবের। তাই শনিবার আগরতলার পশ্চিম থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। এখন প্রশাসন আদৌ কোনো ব্যবস্থা করে কিনা সেটাই দেখার।

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top