News Flash

  • Home
  • খেলা
  • Yoga Asana:বিশ্ব যোগাসন স্পোর্টসে ত্রিপুরার সৌরভ সেরা
Image

Yoga Asana:বিশ্ব যোগাসন স্পোর্টসে ত্রিপুরার সৌরভ সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। বিশ্ব যোগা আসরে ত্রিপুরার সৌরভ স্বর্ণপদক পেয়েছে। নিউইয়র্কে আয়োজিত ওয়ার্ল্ড যোগা ফেস্টিবল তথা ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ১৯ টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে I  তার মধ্যে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এর থেকে ভারত বর্ষের হয়ে প্রতিনিধিত্ব করেন সাগ্নিক দেব ও সৌরভ ঘোষ, বালক বিভাগে ব্যক্তিগত ট্র্যাডিশনাল গ্রুপে I  তাতে সৌরভ ঘোষ ভারতবর্ষ থেকে প্রথম স্থান অধিকার করে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাকে গর্বিত করেছে যোগা ক্রীড়াঙ্গনে I আন্তর্জাতিক এই যোগা আসরে ভারত ছাড়াও আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, বুলগেরিয়া, চীন, সাইপ্রাস, হংকং, ইন্দোনেশিয়া, ইরান, মাকাও, মালয়েশিয়া, নেপাল, পর্তুগাল, সৌদি আরব, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান এবং ওগান্ডার প্রতিযোগীরা ও এতে অংশগ্রহণ করেছে। ত্রিপুরা রাজ্যের যোগা ক্রীড়ার মানকে শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বের সামনে তুলে ধরে এক নজির সৃষ্টি করেছে I  ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এইরকম প্রতিনিয়ত কাজ করে চলছে। যোগা প্রসারের ক্ষেত্রে ভবিষ্যতে যাতে আরও এই রকম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে রাজ্যের সুনাম অর্জনের জন্য ত্রিপুরার নাম তুলে যৎ ধরতে পারে তার জন্য ক্রীড়াক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন সংস্থার সচিব সমীর সাহা।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top