News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Rath Yatra:রাজ্যেও মহা ধুমধামে পালিত রথযাত্রা উৎসব
Image

Rath Yatra:রাজ্যেও মহা ধুমধামে পালিত রথযাত্রা উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷  শুক্রবার রাজ্যেও ধর্মীয় ভাব গম্বীর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা জগন্নাথ বাড়িতে৷ জগন্নাথ বাড়ি থেকে ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই রাজধানীর আগরতলা শহরের জগন্নাথ মন্দির ,ইসকন মন্দির সহ অন্যান্য মন্দিরে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়৷ 

দুপুর গড়িয়ে বিকেল হতেই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে লোকসমাগম ক্রমশ বাড়তে থাকে৷ জগন্নাথ জিও মন্দিরে এ বছরও যথাযোগ্য মর্যাদায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উদযাপিত হয়৷ এদিন সকাল থেকেই জগন্নাথ বাড়ি মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়৷ দেশ বিদেশের অসংখ্য ভক্ত প্রাণ মানুষ রথযাত্রার উৎসবে শামিল হতে জগন্নাথ বাড়িতে আসেন৷ এদিন রথযাত্রা উৎসব উপলক্ষে জগন্নাথ বাড়িতে দুপুরে ভক্ত বৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়৷ বেলা প্রায় চারটে নাগাদ জগন্নাথ বাড়িতে রথের দড়িতে টান পড়ে৷ রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জগন্নাথ বাড়ির সামনে দুপুর থেকেই লোকে লোকারণ্য৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও অন্যান্য স্বেচ্ছাসীবীদের নিযুক্ত করা হয়৷ ধর্মপ্রাণ মানুষের আনন্দ উল্লাসে জগন্নাথ দেবের রথ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে৷ 

জগন্নাথ বাড়ি থেকে যাত্রা শুরু করে রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রথের দড়িতে টান দিতে রাস্তার দুপাশে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন৷ বড় রথের পাশাপাশি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় ছোট ছোট রথ নিয়েও ছেলেমেয়েরা আনন্দে মেতে ওঠে৷ ভক্ত প্রাণ মানুষ এগিয়ে এসে জগন্নাথ ঠাকুরকে দর্শন করে প্রণামি দিতেও দেখা গেছে৷ জগন্নাথ বাড়ির এক পুরোহিত জানান এ বছর নয় দিনব্যাপী জগন্নাথ বাড়িতে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে৷ 

এ উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে জগন্নাথবাড়ি রোডে মেলারও আয়োজন করা হয়৷ দোকানীরা নানা সামগ্রী  নিয়ে মেলায় শামিল হন৷ রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে  না পারে সেজন্য প্রশাসনের তরফ থেকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ জগন্নাথ বাড়ি ছাড়াও আগরতলায় ইসকন মিশনের তরফ থেকে রথযাত্রা উৎসবের ব্যাপক আয়োজন করা হয়৷

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top