News Flash

  • Home
  • দেশ
  • Pm Modi: ৪ জুলাই অন্ধ্রপ্রদেশ ও গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গান্ধীনগরে সূচনা করবেন ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ
Image

Pm Modi: ৪ জুলাই অন্ধ্রপ্রদেশ ও গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গান্ধীনগরে সূচনা করবেন ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): আগামী ৪ জুলাই, সোমবার অন্ধ্রপ্রদেশ ও গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনের সফরে অন্ধ্রপ্রদেশের ভীমাভরম ও গুজরাটের গান্ধীনগরে যাবেন প্রধানমন্ত্রী। ভীমাভরমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী আলুরি সীতারাম রাজুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ওই দিনই অন্ধ্রপ্রদেশ থেকে গুজরাটের গান্ধীনগরে যাবেন প্রধানমন্ত্রী। গান্ধীনগরে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ ২০২২-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে, ২ জুলাই হায়দরাবাদের বেগমপেট যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২ জুলাই বিকেল তিনটে থেকে শুরু হচ্ছে বিজেপির কার্যনির্বাহী বৈঠক, চলবে ৩ জুলাই সন্ধ্যা অবধি। ৩ জুলাই সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ প্যারেড গ্রাউন্ডে আসবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top