News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mansukh Mandvia: চিকিৎসকদের ত্যাগ, দৃঢ়তা ও অটল সঙ্কল্পের তুলনা হতে পারে না : মনসুখ মান্ডভিয়া
Image

Mansukh Mandvia: চিকিৎসকদের ত্যাগ, দৃঢ়তা ও অটল সঙ্কল্পের তুলনা হতে পারে না : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): জাতীয় চিকিৎসক দিবসে সমস্ত চিকিৎসকদের প্রতি কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কৃতজ্ঞচিত্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকদের ত্যাগ, দৃঢ়তা ও অটল সঙ্কল্পের তুলনা হতে পারে না। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ জুলাই দিনটি সারা দেশে ‘চিকিৎসক দিবস’ হিসেবে পালন করা হয়। যারা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছেন, সেই সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নিবেদিত এই দিনটি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া শুক্রবার সকালে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে টুইটে লিখেছেন, “জাতীয় চিকিৎসক দিবসে সমস্ত চিকিৎসকদের আমার হার্দিক শুভেচ্ছা। আপনাদের ত্যাগ, দৃঢ়তা এবং অটল সঙ্কল্পের কোনও তুলনা হতে পারে না।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন একটি ভিডিও টুইটারে আপলোড করেন, সেই ভিডিও-র মাধ্যমে চিকিৎসকদের কুর্নিশ জানান তিনি।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top