News Flash

  • Home
  • দেশ
  • Rahul Gandhi: প্রকৃত সহায়তা ছাড়াই নিজেদের অবস্থা ছেড়ে দেওয়া হয়েছে কৃষকদের : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi: প্রকৃত সহায়তা ছাড়াই নিজেদের অবস্থা ছেড়ে দেওয়া হয়েছে কৃষকদের : রাহুল গান্ধী

ওয়ানাড, ১ জুলাই (হি.স.) : প্রকৃত সহায়তা ছাড়াই নিজেদের অবস্থা ছেড়ে দেওয়া হয়েছে কৃষকদের। কেরলের ওয়ানাডে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী বলেছেন, “বর্তমানে আমাদের কৃষক ও কৃষির প্রতি অবহেলা করা হচ্ছে। প্রকৃত সহায়তা ছাড়াই নিজেদের অবস্থা ছেড়ে দেওয়া হয়েছে কৃষকদের। সমস্ত দিক থেকে তাঁদের দমিয়ে রাখা হয়। আমাদের কৃষক ও কৃষিকে রক্ষা করার জন্য সরকারকে কাজ করতে হবে।” শুক্রবার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে রাজ্যের কংগ্রেস নেতা ও কর্মীরা স্বাগত জানান। সেখান থেকে তিনি যান নিজের সংসদীয় কেন্দ্র ওয়ানাডে।

এদিন নিজের অফিসে ভাঙচুরের ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, “এটি ওয়ানাডের জনগণের অফিস। যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। হিংসা কখনও সমস্যার সমাধান করে না। যারা এটা করেছে তাঁরা দায়িত্বজ্ঞানহীনভাবে কাজ করেছে। তাঁদের প্রতি আমার কোনও শত্রুতা নেই।” এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। ওয়েনাডের কালপেট্টা কালেক্টরেট-এ এদিন দিশা বৈঠকেও অংশ নেন রাহুল।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top