News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে ত্রিপুরায় তৃণমূলের মৌন অবস্থান
Image

নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে ত্রিপুরায় তৃণমূলের মৌন অবস্থান

আগরতলা, ৩০ জুন (হি. স.) : নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে মৌন অবস্থানে সামিল হয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস। এদিনের এই মৌন অবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।

এদিন সুবল ভৌমিক বলেন, উপ নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে রাজ্য জুড়ে সন্ত্রাস। সুরমা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্জুন নমশূদ্রকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যে শান্তি প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন প্লে কার্ড গলায় ঝুলিয়ে এদিন মৌন অবস্থানে সামিল হন তৃণমূল নেতৃত্বরা।

তিনি আরও বলেন, ত্রিপুরায় শান্তির বাতাবরণ সৃষ্টি করা দরকার। মুখ্যমন্ত্রীর ত্রিপুরার সন্ত্রাসের দিকে নজর রাখা উচিত। শুধু তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য দলের কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে, সেই ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, দাবি করেন তিনি।তাঁর কটাক্ষ, অন্য রাজনৈতিক দলের শুধু কিভাবে ক্ষমতায় আশা যায় সেটাই লক্ষ্য। নীতিহীন, আদর্শহীন রাজনীতি কায়েম করার চেষ্টা চলছে। ভারতীয় জনতা পার্টির অপশাসন, সন্ত্রাস থেকে ত্রিপুরাকে মুক্ত করতে চাইছি, জোর গলায় বলেন তিনি।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top