News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BJP Congress:ধন্যবাদে ভাসল ৬-আগরতলা বিধানসভা কেন্দ্র, নতুন লড়াইয়ের বার্তা বিজেপি ও কংগ্রেসের
Image

BJP Congress:ধন্যবাদে ভাসল ৬-আগরতলা বিধানসভা কেন্দ্র, নতুন লড়াইয়ের বার্তা বিজেপি ও কংগ্রেসের

আগরতলা, ৩০ জুন : ধন্যবাদে ভাসল ৬-আগরতলা বিধানসভা কেন্দ্র। বিজয়ী এবং বিজিত দল এদিন পৃথক স্থানে ধন্যবাদ মিছিল এবং সভার মধ্য দিয়ে সমর্থকদের নতুনভাবে লড়াইয়ের বার্তা দিয়েছে। দুই দলই আগামীদিনে কঠিন লড়াই অপেক্ষা করছে বলে দৃঢ়তার সাথে জানিয়েছে। এক্ষেত্রে নতুনের বার্তায় কোন দলের প্রতি আস্থা দেখাবেন জনগণ, অবশ্যই সময় বলে দেবে। আজ বিটারবন এলাকায় ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজয়ী কংগ্রেসের সুদীপ রায় বর্মণ বিজয় মিছিলে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে, দশরথ দেব স্মৃতি ভবনে ধন্যবাদ সভায় ওই কেন্দ্রের কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করেছে বিজেপি।

এদিন সুদীপ রায় বর্মণ বলেন, হাজার বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের ভোটারদের অদম্য সাহস নতুন বার্তা দিয়েছে। তাতে, সমগ্র রাজ্যবাসীর সাহস বেড়েছে। তাঁর কথায়, মনে সাহস থাকলে এবং লক্ষ্য যদি স্থির থাকে তবে কেউ আটকাতে পারবে না। তাতে, গণতন্ত্রের জয় অবশ্যম্ভাবী এবং ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত হবে। তাঁর দাবি, মানুষ উপনির্বাচনে মনে যে সাহস যুগিয়েছে নতুন উদ্যমে লড়াইয়ে নামব এবং ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাব, তাতে সন্দেহ নেই।

এদিকে, দশরথ দেব স্মৃতি ভবনে বিজেপির ধন্যবাদ সভায় বিরোধীদের একহাত নিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর কথায়, উপনির্বাচনে বিজেপির ফলাফলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। কারণ, চারটির মধ্যে তিনটি কেন্দ্রেই জয়লাভ করেছে বিজেপি। একটি কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেসের গোপন আঁতাতের কারনেই কংগ্রেসের জয় হয়েছে।

এদিন তিনি কটাক্ষ করে বলেন, নানা মানুষে বহু কথা বলেছিলেন। যুবরাজনগরে সিপিআইএম এবং সুরমায় তিপ্রা মথা জিতবে। কিন্তু নির্বাচনী ফলাফলে বিজেপিই জয়ী হয়েছে। তাঁর দাবি, সিপিআইএমের সঙ্গে কংগ্রেসের গোপন আঁতাত আরো একবার সামনে এসেছে। তবে, আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে জনগণ ওই আঁতাতের যোগ্য জবাব দেবেন, দৃঢ়তার সাথে বলেন তিনি।এদিন দশরথ দেব স্মৃতিভবনে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রুদ্ধদ্বার ওই বৈঠকে অন্যান্যদের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, আইন মন্ত্রী রতন লাল নাথ, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী,  বিজেপি সহ-সভাপতি অশোক সিনহা, ৬ আগরতলা মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। পর্যালোচনা বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা বলেন, সাংগঠনিক বিষয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটের ফলাফলের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে।

Releated Posts

জিরানিয়া রেলস্টেশনে যাত্রী বিক্ষোভ, অবরোধে আটকে দুই ট্রেন

আগরতলা, ১৫ জুন: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে জিরানিয়া রেলস্টেশনে বিক্ষোভে সামিল…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top