ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। জয়ে ফিরলো আর সি সি। আসরের দ্বিতীয় ম্যাচে এসে। হারালো বয়া খা বাক্সা ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-২০ ক্রিকেটে। বৃহস্পতিবার রাঙ্গামাটি স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে আর সি সি ২৮ রানে পরাজিত করে বয়া খা বক্সা ক্লাবকে। বিজয়ী দলের দেবব্রত সাহা ৪১ রান এবং বিজীত দলের নিউটন জমাতিয়া ৫ উইকেট পেয়েছেন। বৃষ্টির জন্য এদিন ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ওভার কমিয়ে ১২ করা হয়। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে আর সি সি নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৩ রান করে। দলের পক্ষে দেবব্রত সাহা ৪১ এবং ঋতম দাস ২৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দলের ৫ জন ব্যাটসম্যান কোনও রান করেননি। বয়া খা বাক্সা ক্লাবের পক্ষে নিউটন জমাতিয়া (৫/১৩) এবং সমীর জমাতিয়া (২/৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে বয়া খা বাক্সা ক্লাবনির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দীনেশ কুমার জমাতিয়া ১৬ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং অজয় জমাতিয়া ২০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। আর সি সি-র পক্ষে সৌরভ হালদার (৩/৮) এবং টুটন সরকার (৩/১০) সফল বোলার।

T20 In Amarpur:অমরপুরে টি-২০ : বয়া খা বাকসা-কে হারিয়ে জয়ে ফিরলো আর.সি.সি
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















