News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক স্বল্পতা ও বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের
Image

শিক্ষক স্বল্পতা ও বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের

বিলোনিয়া, ৩০ জুন : একদিকে স্কুলে শিক্ষক স্বল্পতা নিয়ে নাজেহাল অবস্থা। অন্যদিকে শিক্ষক বদলিকে ঘিরে বিদ্যালয়ে অচলাবস্থা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের বল্লামুখা এলাকার মনি কাঞ্চনপাড়া এস বি স্কুলের ছাত্র ছাত্রীরা বল্লামুখার ড্রপ গেইট এলাকায় পথ অবরোধ করেছে।  এই অবরোধের জেরে বিলোনিয়া ভায়া রাজনগরের যানবাহন চলাচল থমকে গিয়েছিল।

একসময় শিক্ষক বদলির প্রতিবাদে সামিল হওয়াতে এলাকার কিছু তথা কথিত নেতার  হুমকির মুখে পরতে হয়েছিল কচিকাঁচা ছাত্রছাত্রীদের। ধমক দিয়ে তুলে দেওয়া হয়েছিল পথ অবরোধ। ছাত্র-ছাত্রীদের সাথে কোন আলোচনা ছাড়াই   হুমকি, ভয় ভীতি দেখিয়ে আন্দোলন তুলে দেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যেও। তাঁদের অভিমত, এই মনিকাঞ্চন পাড়া এসবি স্কুলে শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যা থাকলেও এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে দেখা যায়নি এই নেতাদের। বহুবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।

ছাত্রছাত্রীরা জানিয়েছে, মনি কাঞ্চন পাড়া এসবি বিদ্যালয় প্রথম শ্রেনি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ রয়েছে। শিক্ষক আছে পাঁচ জন। এর মধ্যে একজন শিক্ষক ডেপুটেশানে আছেন। আরেক জন শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে। বর্তমানে মোট তিন জন শিক্ষক আছে বলে জানা গেছে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে।

ছাত্র ছাত্রীরা আরো জানিয়েছে, শিক্ষক না থাকার কারণে প্রথম শ্রেনি ও দ্বিতীয় শ্রেনি, তৃতীয় শ্রেনী ও চতুর্থ শ্রেনীর ক্লাস চলে একসাথে। এই ভাবে ক্লাস করার ফলে ঠিকভাবে পাঠ নিতে অসুবিধা হয় ছাত্র-ছাত্রীদের। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি উঠেছে। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top