News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মণিপুরের টুপুল রেললাইন নির্মাণ ক্যাম্পে ব্যাপক ভূমিধস, মৃত সাত, নিখোঁজ ৪৫ জন, উদ্ধার ১৯
Image

মণিপুরের টুপুল রেললাইন নির্মাণ ক্যাম্পে ব্যাপক ভূমিধস, মৃত সাত, নিখোঁজ ৪৫ জন, উদ্ধার ১৯

ননৈ (মণিপুর), ৩০ জুন (হি.স.) : মণিপুরের ননৈ জেলার অন্তর্গত টুপুল রেললাইন নির্মাণ ক্যাম্পে ব্যাপক ভূমিধসের কবলে পড়ে মৃত্যবরণ করেছেন সাতজন। এই খবর লেখা পর্যন্ত ৪৫ জন নিখোঁজ। তাঁদের উদ্ধারে ব্যাপক তালাশি অভিযান চালিয়েছেন ভারতীয় সেনা ও আসাম রাইফেলস-এর জওয়ানরা। এখন পৰ্যন্ত তাঁরা ১৯ জনকে উদ্ধার করেছেন। আহতদের ননৈ আর্মি মেডিক্যাল ইউনিটে নিয়ে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। গুরুতর আহত কর্মীদের উন্নত চিকিৎসার জন্য ইমফলের দ্য জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স পাঠানো হয়েছে। বুধবার রাতে সংঘটিত এ ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে ধস-কবলিতদের উদ্ধার অভিযানের জন্য সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং। ইতিমধ্যে আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে তাঁকে নির্দেশ দিয়েছেন, জানান মুখ্যমন্ত্রী। টুপুল রেলওয়ে স্টেশনের কাছে ভূমিধসের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছেন বলে জানান বীরেন সিং।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ সকালে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জরুরি বৈঠক করেছেন। বৈঠকে টুপুলে ভূমিধসের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেনা ও আধাসেনা এবং এনডিআরএফ-এর সহায়তায় নিখোঁজদের উদ্ধার করতে তল্লাশি অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ডাক্তারদের এক বড় দল সহ অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। নিখোঁজদের যাতে সুস্থ দেহে উদ্ধার করা হয়, তার জন্য ঈশ্বরের কাছে সর্বস্তরের জনগণকে প্রার্থনা করার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এ বীরেন সিং।

তিনি জানিয়েছেন, এনডিআরএফ-এর একটি দল উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। আরও দুটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ান হয়েছে। মুখ্যমন্ত্ৰী আরও জানান, ইমফল-জিরিবাম নির্মীয়মাণ রেললাইনের নিরাপত্তার পরিপ্রেক্ষিতে টুপুল রেলস্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল।

এদিকে ননৈয়ের জেলাশাসক হাউলিয়ানলাল গুইতে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণ ক্যাম্পে গতকাল মধ্যরাতে ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। তামেংলং এবং ননৈ জেলার মধ্য দিয়ে প্রবাহিত ইজেই নদীর গতিপথকে বাধাগ্রস্ত করে ধস একটি বাঁধের মতো অবস্থা তৈরি করেছে। দুর্যোগ-পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলাশাসক সাধারণ জনগণকে, বিশেষ করে শিশুদের নদীর ধারে না যাওয়ার জন্য সতর্ক করেছেন, জানান তিনি।

ননৈ-এর সদর মহকুমাশাসক সলোমন এল ফিমেট জানান, এখন পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন বহুজন। ধারণা করা হচ্ছে প্রায় ৪৫ জন এখনও নিখোঁজ। মহকুমাশাসক জানান, ইতিমধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের ননৈ আর্মি মেডিক্যাল ইউনিটে ভরতি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারে নেমেছেন ভরতীয় সেনা ও আসাম রাইফেলসের জওয়ানরা। হতাহত এবং নিখোঁজদের বেশিভাগ রেলওয়ে লাইন নির্মাণে নিয়োজিত আধিকারিক-শ্রমিক এবং সেনা জওয়ান রয়েছেন, ধারণার বলে জানান তিনি।

উত্তরপূর্ব রেলের সিপিআরও জানান, খারাপ আবহাওয়ার দরুন ভূমিধস কবলিত এলাকায় উদ্ধারকার্যকে ব্যাপক প্রভাবিত করছে। তিনি বলেন, অবিরাম বৃষ্টিপাতের জন্য ব্যাপক ভূমিধসের ফলে চলমান ইমফল-জিরিবাম নতুন লাইন প্রকল্পের টুপুল স্টেশন ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে নবনিৰ্মিত ট্র্যাক এবং নির্মাণ শ্রমিকদের ক্যাম্পও সাফ হয়ে গেছে। উদ্ধার অভিযান চলছে, জানান এনএফ রেলওয়ের সিপিআরও।

সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক জানান, ইমফল-জিরি ৩৭ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে এ মুহূর্তে জনসাধারণকে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি জানান, এখন পৰ্যন্ত তাঁরা ১৯ জনকে উদ্ধার করেছেন। আহতদের ননৈ আর্মি মেডিক্যাল ইউনিটে নিয়ে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। গুরুতর আহত কর্মীদের উন্নত চিকিৎসার জন্য ইমফলের দ্য জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স পাঠানো হয়েছে।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top