News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরের টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধস; মৃত্যু ৬ জনের, উদ্বেগ প্রকাশ অমিত শাহের
Image

মণিপুরের টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধস; মৃত্যু ৬ জনের, উদ্বেগ প্রকাশ অমিত শাহের

ইম্ফল, ৩০ জুন (হি. স.) : বড়সড় ভূমিধসে চাপা পড়ে গেল ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প। তাতে কমপক্ষে মৃত্যু হয়েছে ৬ জওয়ানের, এমনটাই জানা গিয়েছে (সরকারিকাবে জানা যায়নি)। ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫২ জন। বুধবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে মণিপুরের ননি জেলার টুপুল রেল স্টেশনের কাছে। ১০৭ টেরিটোরিয়াল আর্মির ওই ক্যাম্পটি ধসের কারণে মাটিতে মিশে গিয়েছে। জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি নির্মীয়মাণ রেললাইনের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে সেনা মোতায়েন করা হয়েছিল।

মণিপুরে ভূমিধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কথা বলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এনডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে। আরও দু”টি টিম টুপুলে যাচ্ছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top