News Flash

  • Home
  • খেলা
  • Football:পিত্রাকামিতে প্রাইজমানি ফুটবলে তুইরূপা-মৈতুলনের ম্যাচ ড্র
Image

Football:পিত্রাকামিতে প্রাইজমানি ফুটবলে তুইরূপা-মৈতুলনের ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।। আবারও ভাগ হলো পয়েন্ট। এবার পয়েন্ট ভাগ করলো তুইরূপা কামি এবং মৈতুলন ক্লাব। পিত্রাকামি সুপার কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। খেলা হয়েছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন ( পিত্রা কামি ক্লাব)‌। ফলাফল ১-‌১। তুইরূপা কামির পক্ষে বিশ্বজিৎ দেববর্মা এবং মৈতুলন ক্লাবের পক্ষে সুবীর কুমার জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া। ২৪ বছর ধরে চলছে ওই আসর। কিন্তু এখনও একটি ভালো স্টেডিয়াম পায়নি উদ্যোক্তারা। এমনিতে ত্রিপুরার ফুটবলের আতুরঘর হিসাবে পরিচিত কিল্লা এবং পিত্রাকামি। প্রতিবছরই ওই জায়গা থেকে বহু প্রতিভাবান ফুটবলার আগরতলা লিগে খেলে থাকেন। ফলে ওই জায়গায় ভালো মাঠের ব্যবস্থা করা হলে আখেরে লাভবান হবে রাজ্যই, মনে করছেন ফুটবলপ্রেমীরা। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top