News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩০ জুন শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা, তীর্থযাত্রীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে
Image

৩০ জুন শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা, তীর্থযাত্রীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে

জম্মু, ২৯ জুন (হি.স.): দীর্ঘ প্রতীক্ষা শেষ, বৃহস্পতিবার (৩০ জুন) থেকে শুরু হতে চলেছে বার্ষিক অমরনাথ যাত্রা। ৩০ জুন থেকে শুরু হচ্ছে ৪৩-দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা। শেষ হবে আগামী ১১ আগস্ট। করোনাভাইরাস অতিমারির জন্য বিগত দু’বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। এবারের অমরনাথ যাত্রাকে ঘিরে তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে।

অমরনাথ যাত্রা শুরু হওয়ার প্রাক্কালে বুধবার ভোরেই তীর্থযাত্রীদের প্রথম ব্যাচকে পতাকা নেড়ে পবিত্র অমরনাথের উদ্দেশে রওনা করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। এদিন ভোরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভগবতী নগর-বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশে রওনা হন তীর্থযাত্রীরা। তীর্থযাত্রীদের জন্য শান্তি, সমৃদ্ধি এবং নিরাপদ আধ্যাত্মিক যাত্রার প্রার্থনা করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

৪৩-দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার। নিরাপত্তা ইতিমধ্যেই জোরদার করা হয়েছে, জম্মু ও কাশ্মীর জুড়ে যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে। জম্মুর বেস ক্যাম্পে একটি অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানো হয়েছে এবং তীর্থযাত্রীদের যাত্রাপথে বিল্ডিংয়ের ওপরে স্নাইপার মোতায়েন করেছেন।

Releated Posts

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top