News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court: আস্থা ভোটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শিবসেনা, রাউত বললেন বেআইনি কার্যকলাপ
Image

Supreme Court: আস্থা ভোটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শিবসেনা, রাউত বললেন বেআইনি কার্যকলাপ

মুম্বই, ২৯ জুন (হি.স.): মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগবতকে চিঠি লিখে বৃহস্পতিবার বেলা ১১টায় বিশেষ অধিবেশনের ডাক দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই অধিবেশনেই উদ্ধবকে তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। আস্থা ভোটের জন্য মহারাষ্ট্রের রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শিবসেনা। রাজ্যপালের সিদ্ধান্তকে বেআইনি কার্যকলাপ আখ্যা দিয়েছেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। রাজ্যপালের ভূমিকার সমালোচনা ও করেছেন তিনি। বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শিবসেনার চিফ হুইপ সুনীল প্রভু, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। সুনীল প্রভুর আবেদন গৃহীত হয়েছে শীর্ষ আদালতে, বুধবারই বিকেল পাঁচটা নাগাদ হবে শুনানি।

বুধবার সকালে সঞ্জয় রাউত জানিয়েছেন, “আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব (আস্থা ভোটের জন্য মহারাষ্ট্রের রাজ্যপালের সিদ্ধান্ত)। এটি একটি বেআইনি কার্যকলাপ, যেহেতু আমাদের ১৬ জন বিধায়কের অযোগ্যতার বিষয়টি শীর্ষ আদালতে বিচারাধীন। রাজ্যপাল এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন।” উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে, মহারাষ্ট্র বিধানসভায় বৃহস্পতিবারই শক্তি পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগবতকে চিঠি লিখে বেলা ১১টায় বিশেষ অধিবেশনের ডাক দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই অধিবেশনেই উদ্ধবকে তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার সুযোগ দেওয়া হবে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top