News Flash

  • Home
  • খেলা
  • Shantirbazar:শান্তিরবাজারে স্কুল ক্রিকেট : বৃন্তক, তাওখমার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
Image

Shantirbazar:শান্তিরবাজারে স্কুল ক্রিকেট : বৃন্তক, তাওখমার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।। বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। বেশ কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় রবিবার থেকে শুরু হয়েছিলো স্কুল ক্রিকেটের আসর। দুটি ম্যাচ হওয়ার পর আবারও বৃষ্টির জন্য পরিত্যক্ত হলো ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে বুধবার উত্তর তাউখমা এবং বৃন্তক শিক্ষা নিকেতনের ম্যাচ ছিল। সকালে উত্তর তাউখমা স্কুলের ব্যাটিং করার মাঝপথেই মুষলধারে শুরু হয় বৃষ্টি। আম্পায়াররা দীর্ঘ সময় অপেক্ষা করলেও বৃষ্টি না কমায় খেলা পরিত্যক্ত ঘোষনা করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন উত্তর তাউখমা দল ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান করে। দলের পক্ষে লাল সিং দেববর্মা ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং রবি কুমার নোয়াতিয়া ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে বিশ্বনাথ দেববর্মা ৪৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, প্রসেনজিৎ দেববর্মা ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং রমেন দেববর্মা ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। বৃন্তক শিক্ষা নিকেতনের পক্ষে রাকেশ বিশ্বাস (‌৪/‌৭৬) সফল বোলার।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top