News Flash

  • Home
  • দিনের খবর
  • উদয়পুরের নৃশংস ঘটনার জন্য রাজস্থান সরকার সম্পূর্ণ দায়ী : রাজ্যবর্ধন রাঠোর
Image

উদয়পুরের নৃশংস ঘটনার জন্য রাজস্থান সরকার সম্পূর্ণ দায়ী : রাজ্যবর্ধন রাঠোর

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): রাজস্থানের উদয়পুর-হত্যাকাণ্ডের নিন্দায় সরব হলেন বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠোর। এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি রাজস্থান সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলনে রাজ্যবর্ধন রাঠোর বলেছেন, “এই আতঙ্কি হামলার জন্য পুরোপুরি দায়ী রাজস্থান সরকার। রাজস্থানে প্রতিনিয়ত এমন ঘটনার খবর আসছে। সন্ত্রাসী সংগঠনগুলি রাজ্যে বিকাশ লাভ করছে এবং রাজ্য সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের উস্কানি দিয়েছে।”

রাজস্থান সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ এনে বিজেপির জাতীয় মুখপাত্র রাজ্যবর্ধন রাঠোর আরও বলেছেন, “একটি সম্প্রদায়ের প্রতি নমনীয় এবং অন্য সম্প্রদায়ের প্রতি কঠোর। তিনি কেন নিজের পদ ছাড়ছেন না? সমস্ত লিংক এবং যোগাযোগের বিষয়ে এনআইএ তদন্ত করবে।” রাজস্থানের জনগণ নিজেদের অসুরক্ষিত মনে করছেন বলে দাবি করেছেন রাজ্যবর্ধন। তাঁর কথায়, “বর্তমানে রাজস্থানের জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি রয়েছে। কিন্তু আইনের মাধ্যমে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা খুবই জরুরি। গোটা দেশ কানহাইয়া লালজির পরিবারের পাশে রয়েছে।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top