News Flash

  • Home
  • মুখ্য খবর
  • IPFT MLA Mebar : ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটি বিধায়ক মেবারের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা, জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের
Image

IPFT MLA Mebar : ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটি বিধায়ক মেবারের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা, জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.) : শ্লীলতাহানি মামলায় দিল্লিতে পুলিশি জেরার মুখোমুখি হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটি বিধায়ক মেবারকুমার জমাতিয়া। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৫৪(এ) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সিআরপিসি ৪১(এ) ধারায় তাঁকে নোটিশ দিয়েছে পুলিশ।

সূত্রের খবর, দিল্লি পুলিশ মঙ্গলবার রাতে দুবার ত্রিপুরা ভবনে গিয়েছিল। দিল্লিতে পাঠরত জনৈক জনজাতি যুবতীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই যুবতী অস্থায়ীভাবে ত্রিপুরা ভবনে ছিলেন। সূত্রের আরও খবর, ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ সকালে পুনরায় এসে অভিযুক্ত বিধায়ক মেবারকুমার জমাতিয়া ও অভিযোগকারিণীকে থানায় নিয়ে গেছে। সূত্রের দাবি, তাঁকে নয়াদিল্লি কৌটিল্যমার্গ থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দিল্লি পুলিশের ডিসিপি এনডিজি অমরুথা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ ত্রিপুরা ভবনে শ্লীলতাহানির অভিযোগ পুলিশে জানানো হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্তকে সিআরপিসির ৪১(এ) ধারায় নোটিশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৫৪(এ) ধারায় মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ১১১/২২, জানান তিনি।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top