News Flash

  • Home
  • দিনের খবর
  • Pm Modi: আমিরশাহির উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী, জার্মানি সফরকে বললেন ফলপ্রসূ
Image

Pm Modi: আমিরশাহির উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী, জার্মানি সফরকে বললেন ফলপ্রসূ

আবুধাবি, ২৮ জুন (হি.স.): জার্মানিতে জি-৭ শিখর সম্মেলন শেষে সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানিতে নিজের এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন।

সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, জার্মানি সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ। বিশ্ব নেতাদের সঙ্গে তাঁর বৈঠক ছিল অত্যন্ত কার্য্কর। বিশ্বের মঙ্গলের জন্য ভারতের প্রচেষ্টাকে সমর্থন করতে জি-৭ গোষ্ঠীর উন্নত দেশগুলির কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহির নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top