News Flash

  • Home
  • দেশ
  • বারাণসী-লখনউ হাইওয়েতে উল্টে গিয়ে খাদে পড়ল মিনিবাস; মৃত্যু দু’জনের, আহত ৯
Image

বারাণসী-লখনউ হাইওয়েতে উল্টে গিয়ে খাদে পড়ল মিনিবাস; মৃত্যু দু’জনের, আহত ৯

সুলতানপুর, ২৮ জুন (হি.স.): উত্তর প্রদেশের সুলতানপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি মিনিবাস। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের ও ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সুলতানপুর জেলার লাম্ভুয়া থানা এলাকায়, বারাণসী-লখনউ হাইওয়ের ওপর। মৃত এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য লখনউ থেকে বারাণসী যাচ্ছিলেন একই পরিবারের সদস্যরা।

সেই সময় বারাণসী-লখনউ হাইওয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মিনিবাসটি, এরপর মিনিবাসটি রাস্তার ধারে খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান, পরে পুলিশও আসে। দুর্ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে সুলতানপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম-রাজেন্দ্র অবস্থি (৫৫) ও চালক ওমকার নাথ যাদব (৪৫)। লাম্ভুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা এ কে সিং জানিয়েছেন, মিনিবাসের সামনে আচমকাই একটি ষাঁড় এসে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top