News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীকে ফেরত দিচ্ছেন না শ্বশুর, উল্টে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জামাতা
Image

স্ত্রীকে ফেরত দিচ্ছেন না শ্বশুর, উল্টে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জামাতা

উদয়পুর, ২৮ জুন : স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে গিয়ে শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে আহত  হন জামাতা। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর চন্দ্রপুর এলাকার যুবক নান্টু চৌধুরী সোমবার  দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোরা এলাকায় তার শ্বশুরবাড়িতে যান  স্ত্রী মৌসুমী দেবনাথকে  বাড়িতে নিয়ে আসার জন্য। বাইখোরা শ্বশুরবাড়ি যাওয়া মাত্র  শ্বশুর দুলার দেবনাথ  জামাতা নান্টুকে দেখে দাঁড়ালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করেন। তাতে আহত হন জামাতা নান্টু।

মঙ্গলবার রাধাকিশোরপুর থানায় শ্বশুর দুলাল দেবনাথের বিরুদ্ধে  মামলা করতে এসে  সাংবাদিকদের মুখোমুখি হয়ে নান্টু চৌধুরী জানান, গত এক বছর আগে মোবাইলের সূত্র ধরে তাদের ভালোবাসা সম্পর্কে জড়িয়ে ছিল নান্টু এবং মৌসুমী। পরে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক মাস পর শ্বশুর বাড়ি থেকে সম্পর্ক মেনে নেওয়ার পর নান্টু তার স্ত্রী মৌসুমীকে গত কিছু দিন আগে তার বাপের বাড়িতে  বেড়াতে পাঠিয়েছিলেন।এরপরই দেখা দেয় বিপত্তি। মৌসুমীকে স্বামীর বাড়িতে আসতে দিচ্ছেন না  তার বাবা দুলাল দেবনাথ। পরে বাধ্য হয়ে নান্টু চৌধুরী স্ত্রীকে আনতে গেলে তার শ্বশুর মেয়েকে দিতে রাজি হননি। তখন শ্বশুরের  সাথে নান্টুর বাকবিতণ্ডা শুরু হয়। এক সময় শ্বশুর দুলাল দেবনাথ উত্তেজিত হয়ে নান্টুর হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে এসে রাধা কিশোর পুর থানায় শ্বশুর দুলাল দেবনাথের বিরুদ্ধে মামলা করেন  জামাতা নান্টু চৌধুরী।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top