News Flash

Image

বিদ্যুতের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ২৮ জুন : সাবকা সাথ সাবকা বিকাশের দাবড়ানি খেয়ে তিনমাস ধরে একটি গ্রাম থেকে রিতিমতো লুকোচুরি খেলে বেড়াচ্ছে বিদ্যুৎ। তীব্র গরমে এখন নাজেহাল অবস্থা গ্রামের চলো পাল্টাই শ্লোগানের পালতোলা ভোটার থেকে সমস্ত অংশের নাগরিকদের।

অভিযোগ, কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও সমস্যা মেটাতো দূর, উপরন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বাধ্য হয়ে সমস্যা থেকে উত্তরনের লক্ষে এবারে সড়ক অবরোধে সামিল ভূক্তভোগী জনগন। ঘটনা মঙ্গলবার কুমারঘাট মহকুমার ফটিকরায় থানাধীন ডেমডুম কৈচন্দ্র পাড়ায়।

স্থানীয়দের কথায়, দীর্ঘ কয়েকমাস ধরেই পালা করে বিদ্যুতের লুকোচুরিতে নাজেহাল সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। গ্রাহকদের আরো অভিযোগ, বিগত টানা তিনমাস ধরে একেবারেই এলাকা থেকে উধাও বিদ্যুৎ। তাদের কথায়, নিজের খেয়ালখুশি মতো হটাৎ হটাৎ ঝলক দেখাচ্ছে বিজলি। 

এনিয়ে দফায় দফায় স্থানীয়দের তরফে কাঞ্চনবাড়ির নিগম অফিসে মৌখিক এবং লিখিতভাবে জানিয়েও কোনো সুরাহা হচ্ছেনা বলে অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার এলাকার মানুষ সংঘবদ্ধভাবে বিদ্যুৎ পরিষেবার এমন নগ্ন রূপের বিরুদ্ধে গর্জে উঠে সামিল হন সড়ক অবরোধে। ফটিকরায়ের ডেমডুমে কমলপুর-কৈলাশহর-কুমারঘাট সড়কে চলে অবরোধ আন্দোলন। অবরোধের জেরে রাস্তার দু-ধারে আটকে পরে ছোট-বড়ো প্রচুর যানবাহন। দূর্ভোগে পড়েন যাত্রী সাধারন থেকে পথচলতি সাধারন মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফটিকরায় থানার পুলিশ। ছুটে যান নিগমের ডিজিএম রতন দেববর্মা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে উঠে অবরোধ। 


শুধু এই এলাকাই নয়, বর্তমানে গোটা ফটিকরায় বিধানসভা এমনকি রাজ্যজুড়েই এভাবে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট গ্রাহকদের দূর্ভোগ বাড়াচ্ছে বলে অভিযোগ। প্রশ্ন উঠছে রাজ্যে যখন বিদ্যুৎ ব্যাবস্থার ঢালাও উন্নয়নের প্রচার তেজি করতে একের পর এক নতুন সাবস্টেশন উদ্বোধন করে চলেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রী বিধায়করা তখন এভাবে কেনো বিদ্যুৎ যন্ত্রনায় নাকাল হতে হচ্ছে গ্রাহকদেরকে।আসলে নিগমের পরিকাঠামোগত ত্রুটিকে জিয়িয়ে রেখে বড়ো বড়ো সাবস্টেশন উদ্বোধন করা হলে এর সুফল কিভাবে পাবেন তারা?প্রশ্ন রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের। এদিকে উদ্বোধন হলেও কর্মীর অভাবে বেশিরভাগ সাবস্টেশনই চালু করা সম্ভব হচ্ছেনা নিগমের পক্ষে। মানুষ বলছেন সবকিছুতেই শুধু উদ্বোধন সার রাজ্যের এই জোট সরকারের।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top