News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে টি-‌২০ শুরুতেই অঘটন, আরসিসি-কে হারিয়ে গোমতি জয়ী
Image

অমরপুরে টি-‌২০ শুরুতেই অঘটন, আরসিসি-কে হারিয়ে গোমতি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।।উদ্বোদনী ম্যাচেই অঘটন। হারলো খেতাবের অন্যতম দাবিদার দল আর সি সি। গোমতি প্লে সেন্টারের বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। মঙ্গলবার রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে গোমতি প্লে সেন্টার ৪ উইকেটে পরাজিত করে আর সি সিকে। বিজয়ী দলের দেবোত্তম ঘোষ প্রথম বল হাতে ২ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ২৫ রান করেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভার ৯ উইকেট হারিয়ো আর সি সি ৭৯ রান করে। দলের পক্ষে টুটন সরকার ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ (‌অপ:‌)‌ এবং রতন জমাতিয়া ১৬ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। গোমতি প্লে সেন্টারের পক্ষে দেবোত্তম ঘোষ (‌২/‌১০) এবং শাকিল হুসেন (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৪ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গোমতি প্লে সেন্টার। দলের পক্ষে ‌‌দেবোত্তম ঘোষ ২৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, রাহুল সরকার ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ (‌অপ:‌) এবং রাহুল দাস ৩২ বল খেলে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। আর সি সি-‌র পক্ষে পাপাই দাস (‌২/‌১৮) এবং মনোজ দাশগুপ্ত (‌২/‌২৪) সফল বোলার।‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top