News Flash

  • Home
  • বিদেশ
  • বাড়ছে কলেরা, কাঠমান্ডুতে নিষিদ্ধ হল ফুচকা
Image

বাড়ছে কলেরা, কাঠমান্ডুতে নিষিদ্ধ হল ফুচকা

কাঠমান্ডু, ২৮ জুন (হি. স.) : এবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে নিষিদ্ধ হল ফুচকা। নেপালে হু হু করে কলেরা বাড়ছে । এর মধ্যে ফুচকার জলে কলেরার ব্যাকটেরিয়া মিলেছে। এরপর থেকেই সতর্ক প্রশাসন। আর তার জেরে কাঠমান্ডুতে ফুচকা নিষিদ্ধ হল।

ইতিমধ্য়েই অন্তত ১২ জনের শরীরে কলেরার জীবাণু ধরা পড়েছে। এই পরিস্থিতিতে ললিতপুর মেট্রোপলিটন সিটির তরফে জানানো হয়েছে, ফুচকায় ব্যবহৃত জলে কলেরা ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়ার পরই তা নিষিদ্ধ করার পদক্ষেপ করা হয়েছে।

উল্লেখ্য, বর্ষাকালে জলে নানা রকম সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে কলেরা ও ডায়েরিয়ার মতো অসুখ অন্যতম। এই অবস্থায় কাঠমান্ডুর প্রশাসন মনে করছে, দ্রুত ফুচকা বিক্রি বন্ধ না করলে সেখান থেকে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শুরু থেকেই তা নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা আরও বাড়বে। তাই শহরাঞ্চলের পাশাপাশি শহরতলি বা অন্যত্রও যাতে আপাতত ফুচকা বিক্রি না হয় তা নিশ্চিত করতে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেপালের স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ এপিডেমিওলজি ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান চমনলাল দাস এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাঠমান্ডুতেই ৫ জনের শরীরে কলেরা ধরা পড়েছে। এছাড়াও চন্দ্রগিরি পুরসভা ও বুঝানিকান্তা পুরসভাতেও সংক্রমণের হদিশ মিলেছে। কারও শরীরে কলেরার জীবাণু ধরা পড়লেই সঙ্গে সঙ্গে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্তদের সুখরাজ ট্রপিক্যাল হাসপাতালে চিকিৎসা চলছে। এর আগেও কাঠমান্ডুতে পাঁচ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। তাঁদের মধ্যে দু’জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top