News Flash

Image

মদের আসরে ঝগড়া, দায়ের কোপে গুরুতর এক

ধর্মনগর, ২৮ জুন : মদের আসরে মারপিটের ঘটনায় আহত হয়েছেন একজন। দায়ের কোপে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। ঘটনা কদমতলা থানা এলাকার রানিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাইছড়ি ৪ নং ওয়ার্ডে সোমবার রাতে৷ 

গ্রামের একটি বাড়িতে চলছিল মদের আসর। আসরে ছিল বেশ কয়েকজন গ্রামবাসী৷ এই আসরের মধ্যেই দেবু তাঁতী ও শিলু তাঁতীর মধ্যে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়৷ এক সময় বিবাদ চরমে পৌঁছে গেলে শিলু তাঁতী দা দিয়ে দেবুর বুকের মধ্যে কোপ বসিয়ে দেয়। সাথে সাথে হাল্লা চিৎকার শুরু হয়।

তড়িঘড়ি আশপাশের মানুষজন ছুটে এসে প্রেমতলা ফায়ার সার্ভিস কে খবর দেয়। ফায়ার সার্ভিসের গাড়ি করে দেবুকে রক্তাক্ত অবস্থায় কদমতলা সামাজিক হাসপাতালে আনা হয়। খবর দেওয়া পুলিশকে। কদমতলা থানার পুলিশ সোমবার রাতেই শিলু তাঁতিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অপরদিকে দেবু তাঁতীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা৷

কদমতলা থানার পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়েছে। চা বাগিচা এলাকায় মদের রমরমা বাণিজ্য চলে। এরকম মদের আসর থেকে ঝগড়া বিবাদের সৃষ্টি হয় প্রায়ই।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top