News Flash

  • Home
  • খেলা
  • Shantirbazar:শান্তিরবাজারে আন্ত:‌ স্কুল ক্রিকেটে খেতাবের দৌড়ে জোলাইবাড়ি স্কুলও
Image

Shantirbazar:শান্তিরবাজারে আন্ত:‌ স্কুল ক্রিকেটে খেতাবের দৌড়ে জোলাইবাড়ি স্কুলও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।। বাইখোরা স্কুলের পাশাপাশি খেতাবের দৌড়ে টিকে রইলো জোলাইবাড়ি স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। সোমবার উত্তেজনাপূর্ণ ম্যাচে জোলাইবাড়ি স্কুল ২৭ রানে পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে জোলাইবাড়ি স্কুলের গড়া ১২৪ রানের জবাবে উত্তর তাউখোমা স্কুল ৯৭ রান করতে সক্ষম হয়। বৃষ্টির জন্য এদিন ওভার কমিয়ে ২৯ করা হয়।  সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জোলাইবাড়ি স্কুল ২৭.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করে। দলের পক্ষে উইকেট রক্ষক ব্যাটসম্যান শায়ন নম:‌ ৪৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪,রাহুল গুহ ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ (‌অপ:‌) এবং চিন্ময় বিশ্বাস ১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে রাহুল দেববর্মা (‌৪/‌১৮) এবং সাধন কুমার নোয়াতিয়া (‌৪/‌৩২) সফল বোলার। জবাবে খেলতে নেমে উত্তর তাউখোমা স্কুল ২৬.‌১ ওভারে সবকটি হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রসেনজিৎ দেববর্মা ৫৬ বল খেলে ২ টি  বাউন্ডারির সাহায্যে‌‌ ২১ এবং ধন কুমার নোয়াতিয়া ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় সর্বোচ্চ ৩১ রান। জোলাইবাড়ি স্কুলের পক্ষে রাহুল গুহ (‌৪/‌১০), সৌরভ নম:‌ (‌৩/‌২৩) এবং দেবজিৎ দত্ত (‌২/‌২৬) সফল বোলার।‌‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top