News Flash

Image

ত্রিপুরায় উপনির্বাচনে গণনা শুরু

আগরতলা, ২৬ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে চারটি আসনে কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু হয়ে গেছে। সেমিফাইনালের ফলাফল জানতে উত্কণ্ঠায় গোটা রাজ্য। কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোটের গণনা হবে। আগরতলা, কমলপুর এবং ধর্মনগরে ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। তাতে, ৬-আগরতলা, ৮-টাউন বড়দোয়ালি, ৪৬-সুরমা এবং ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের গণনা হবে।

নিয়মমাফিক প্রথমেই গণনা হবে পোস্টাল ব্যালটের। এরপরই শুরু হবে ইভিএমে বন্দি গণদেবতার রায়। বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট সাথে তৃণমূল কংগ্রেস ও অন্যান্য মিলিয়ে ২২ জন প্রার্থী এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মূলত, সমস্ত রাজনৈতিক দলই কিছুটা চিন্তায় রয়েছে। শাসক দল বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। তবুও, বিরোধীরাও জয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিত বলে দাবি করছে।

বিশেষ করে ৬-আগরতলা কেন্দ্রে প্রার্থী সুদীপ রায় বর্মণ শাসক দল বিজেপি-কে হারাতে সক্ষম হবেন বলে জোর গলায় দাবি করছেন। তাঁর বিধায়ক পদ থেকে পদত্যাগের জন্যই উপনির্বাচন হচ্ছে। তিনি, আশীষ কুমার সাহা এবং আশীষ দাস বিজেপি বিধায়ক ছিলেন। কিন্ত দল ছেড়ে দেওয়ায় স্বাভাবিক বিধায়ক পদ থেকে সরে যান তাঁরা। আশীষ দাসকে অবশ্য বরখাস্ত করা হয়েছে। তাই, ওই তিনটি আসনে উপনির্বাচন হয়েছে। যুবরাজনগর কেন্দ্রে বিধায়কের প্রয়ানে উপনির্বাচন করতে হয়েছে।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top