News Flash

  • Home
  • দেশ
  • আগামী ৩০ জুন ওয়ানাড পৌঁছবেন রাহুল গান্ধী
Image

আগামী ৩০ জুন ওয়ানাড পৌঁছবেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুন ( হি. স.) : তিন দিনের সফরে কেরলে নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাড-এ পৌঁছবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অভিযোগ, এসএফআই কর্মীরা তাঁর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। সেই ঘটনার প্রতিবাদে কার্যালয় পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে।

ওয়ানাড জেলা কংগ্রেস কমিটি (ডিসিসি) আগামী বৃহস্পতিবার রাহুল গান্ধীর এই সফরের জন্য একটি উত্সাহী সংবর্ধনার ব্যবস্থা করছে বলে সূত্র জানিয়েছে।
এদিকে, শুক্রবার এখানে রাহুল গান্ধীর অফিসে হামলার প্রতিবাদে শনিবার কালপেট্টায় কংগ্রেস দল একটি মহা সমাবেশের আয়োজন করছে।

মহা সমাবেশে যোগ দিতে এআইসিসি সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, কেরল বিধানসভার বিরোধী নেতা ভিডি সতীসান, কেপিসিসি সভাপতি কে সুধাকরণ সহ কংগ্রেসের বেশ কয়েকজন সিনিয়র নেতা এখানে পৌঁছেছেন।
হামলার ঘটনায় এসএফআই ওয়ানাড জেলা সভাপতি জয়াল জোসেফ এবং জেলা সম্পাদক জিষ্ণু শাজি সহ ১৯ জন এসএফআই কর্মীকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে।

এদিকে মুখ্যমন্ত্রী অতিরিক্ত মুখ্য সচিবকে (স্বরাষ্ট্র) তদন্ত শেষ করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে, সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ওয়ানাডে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “রাজনৈতিক প্রতিবাদ এভাবে প্রকাশ করা উচিত নয়। এটা মেনে নেওয়া যায় না।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top