News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Pineapple Exported :ত্রিপুরা থেকে ৬ মেট্রিক টন কুইন প্রজাতির আনারস রপ্তানি দিল্লিতে
Image

Pineapple Exported :ত্রিপুরা থেকে ৬ মেট্রিক টন কুইন প্রজাতির আনারস রপ্তানি দিল্লিতে

আগরতলা, ২৫ জুন (হি. স.) : ত্রিপুরা থেকে আবারও কুইন প্রজাতির আনারস দিল্লি পাড়ি দিল। আজ ৬ মেট্রিক টন আনারস দিল্লি গেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিত সিংহ রায় সবুজ পতাকা নাড়িয়ে আনারস বোঝাই ট্রাক রওয়ানা করেছেন।

এদিন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী বলেন, রাজ্যের কুইন প্রজাতির আনারসের চাহিদা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। শুধু দেশে নয়, বিদেশেও সমানভাবে ওই আনারসের চাহিদা বাড়ছে।  

তাঁর দাবি, কুইন প্রজাতির আনারস মার্কেটিংয়ের অভাবে দীর্ঘ বছর দেশীয় এবং আন্তর্জাতিক বাজার দখল করতে পারেনি। কিন্তু, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই ওই আনারসকে রাজ্য ফল ঘোষণার পাশাপাশি মার্কেটিংয়ে জোর দেওয়া হয়েছে। তিনি জানান, ইতিপূর্বে কুইন প্রজাতির আনারস দুবাই এবং কাতার রপ্তানি হয়েছে।

তিনি বলেন, করোনার প্রকোপের কারণে ত্রিপুরা থেকে আনারস রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাই, আজ ৬ মেট্রিক টন আনারস দিল্লি রপ্তানি করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, আগস্ট পর্যন্ত কুইন প্রজাতির আনারস রপ্তানি করা হবে। তারপর কিউ প্রজাতির আনারস রপ্তানি শুরু হবে। তাঁর দাবি, আনারসের পাশাপাশি ত্রিপুরা থেকে লেবু এবং কাঠাল রপ্তানি শুরু হয়েছে।এদিকে, ত্রিপুরা সরকারের আবেদনে সাড়া দিয়ে আনারস পরিবহণে বিমান মাশুল কমিয়েছে ইন্ডিগো। ত্রিপুরা মুখ্য সচিব কুমার অলক এক টুইট বার্তায় জানিয়েছেন, ত্রিপুরা সরকার ক্রমাগত আবেদনে সাড়া দিয়ে ইন্ডিগো দিল্লি এবং কলকাতা আনারস পরিবহণে বিমান মাশুল কমিয়েছে। তাতে, কৃষকরা আরও উপকৃত হবেন। তিনি জানান, ৩০০ কেজির অধিক পর্যন্ত দিল্লি প্রতি কেজি আনারস ১২ টাকা এবং কলকাতা প্রতি কেজি ৯ টাকা দরে বিমান মাশুল নেবে ইন্ডিগো। হিন্দুস্থান 

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top