News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Election :ত্রিপুরা উপনির্বাচন : সেমিফাইনালের ফলাফলের অপেক্ষায় রাজ্যবাসী
Image

Election :ত্রিপুরা উপনির্বাচন : সেমিফাইনালের ফলাফলের অপেক্ষায় রাজ্যবাসী

আগরতলা, ২৫ জুন (হি. স.) : ২০২৩ বিধানসভা নির্বাচনের সেমিফাইনালের ফলাফলের অপেক্ষায় রয়েছে ত্রিপুরাবাসী। আগামীকাল ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে ফলাফল ঘোষণা হবে। শক্তি ও মর্যাদার লড়াই হিসেবেই এই উপনির্বাচনকে বিবেচনা করা হচ্ছে। তাই, আগামীকাল গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চারটি আসনে তিনটি কেন্দ্রে আগামীকাল গণনা হবে। স্ট্রং রুমে ইভিএম কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।

৬-আগরতলা এবং ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের গণনা হবে উমাকান্ত স্কুলে। তাছাড়া, ৪৬-সুরমা বিধানসভা কেন্দ্রের গণনা কমলপুরে এবং ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের গণনা হবে ধর্মনগরে। ১৪৪ ধারা মোতাবেক সমস্ত বিধিনিষেধ কঠোরভাবে পালন করার জন্য প্রশাসনের তরফে অনুরোধ জানানো হয়েছে।

আগামীকাল গণনা কেন্দ্রে সিসিটিভি-র ব্যবস্থা রাখা হয়েছে। সকাল আটটা থেকে গণনা শুরু হবে। সমস্ত রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের উপস্থিতিতে ইভিএম খোলা হবে। সূত্রের খবর, সমস্ত ভিভিপ্যাটের স্লিপও ইভিএমের গণনার সাথে মিলিয়ে দেখা হবে।

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী স্ট্রং রুম নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। এছাড়াও গণনা কেন্দ্রে আশেপাশেও নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কড়া হাতে সামলাবে। বিরোধীরা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা চেয়েছেন। বামফ্রন্ট মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা চেয়ে চিঠি দিয়েছে।এই উপনির্বাচনকে ২০২৩ বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছে। শাসক দল বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। তবুও, বিরোধী কংগ্রেস এবং সিপিএম-কে কোনভাবেই খাটো করে দেখতে চাইছে না রাজনৈতিক মহল। কংগ্রেস-সিপিএমের মিতালী বিজেপির বিরুদ্ধে ময়দানে বাজিমাত করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। ফলে, শাসক শিবিরও কিছুটা চিন্তায় রয়েছে। বিশেষ করে ৬-আগরতলা কেন্দ্র নিয়ে শাসক দল অনেকটাই চিন্তায় রয়েছে। জয় নিশ্চিত ভেবেও তাঁরা ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছে না। ফলে, আগামীকাল সেমিফাইনালের ফলাফল নিয়ে ত্রিপুরার রাজনীতি সরগরম থাকবে বলেই মনে করা হচ্ছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top