News Flash

  • Home
  • দেশ
  • ভারতে প্রতিভা আছে, কিন্তু সেই দক্ষতাকে সাহায্য করার জন্য সঠিক ব্যবস্থা নেই : কেজরিওয়াল
Image

ভারতে প্রতিভা আছে, কিন্তু সেই দক্ষতাকে সাহায্য করার জন্য সঠিক ব্যবস্থা নেই : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): ভারতে প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভা ও দক্ষতাকে সাহায্য করার জন্য সঠিক ব্যবস্থা নেই। উদ্বেগ প্রকাশ করে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লি সরকারের ‘মিশন এক্সিলেন্স স্কিম’-এর অধীনে ক্রীড়াবিদদের অভিনন্দন জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এই অনুষ্ঠানে কেজরিওয়াল বলেছেন, “প্রথমত, ক্রীড়াবিদদের অর্থের অভাব রয়েছে, দ্বিতীয়ত ক্রীড়া পরিকাঠামোর অভাব এবং তৃতীয়ত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ক্রীড়াবিদরা এগিয়ে যেতে পারছেন না।” কেজরিওয়াল আশ্বাস দিয়েছেন, “আমরা দিল্লিতে এই তিনটি ত্রুটি দূর করছি।” ‘মিশন এক্সিলেন্স স্কিম’ প্রসঙ্গে কেজরিওয়াল এদিন বলেছেন, “প্রথম বছরের মিশন এক্সিলেন্স স্কিম-এ আমরা ১১৭ জন খেলোয়াড়কে সাহায্য করেছি। আজ ৬০ জন খেলোয়াড়কে ৯.৫ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। কাকে কত আর্থিক সাহায্য দেওয়া হবে তা ঠিক করে চারজন ক্রীড়াবিদদের কমিটি, এতে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ নেই।”
কেজরিওয়াল এদিন আরও বলেছেন, “একজন খেলোয়াড় প্রথম পদক না জেতা পর্যন্ত সরকার সাহায্য করে না। পদক জেতার পর সবাই সাহায্য করতে আসে। অনেক ক্রীড়াবিদ প্রতিভাবান কিন্তু দরিদ্র পরিবার থেকে আসে। খেলোয়াড়দের প্রশিক্ষণ যাতে অর্থের অভাবে বন্ধ না হয় সেজন্য মিশন এক্সিলেন্স শুরু করা হয়েছিল।”

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top