News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Murder Case :হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

Murder Case :হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

আমবাসা, ২৪ জুন : হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সাজা প্রাপ্ত আসামির নাম লক্ষী চাকমা।

ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৪ এপ্রিল লংতরাই ভ্যালী মহকুমার বইসা রামপাড়ায় তিন জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং অপর একজন গুরুতর ভাবে আহত হয়েছিলেন। এই হত্যা মামলায় পুলিশ লক্ষ্মী চাকমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। আমবাসা থানার পুলিশ এই মামলায় আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর ধলাই জেলার জেলা ও দায়রা জজ আদালতে মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে।জেলা ও দায়রা জজ গৌতম সরকার এই মামলার রায়ে অভিযুক্ত লক্ষী চাকমাকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top