News Flash

  • Home
  • দেশ
  • Uddhav Thackeray :বর্ষা বাংলো ছেড়েছি, মুখ্যমন্ত্রী পদ নয়, শেষ পর্যন্ত লড়ব : উদ্ধব ঠাকরে
Image

Uddhav Thackeray :বর্ষা বাংলো ছেড়েছি, মুখ্যমন্ত্রী পদ নয়, শেষ পর্যন্ত লড়ব : উদ্ধব ঠাকরে

মুম্বই, ২৪ জুন ( হি. স.) : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে শুক্রবার বলেন, তাকে যাতে লোভী বলা না হয়, একারণে তিনি বর্ষা বাংলো ছেড়েছেন। তবে এখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, যারা বলতেন আমরা মরব, কিন্তু শিবসেনা ছাড়ব না, তারা আজ পালিয়েছে। শিবসেনা ভাঙতে চায় বিদ্রোহীরা। তাদের সাহস থাকলে বালাসাহেব ও শিবসেনার নাম না নিয়ে মানুষের মধ্যে যাওয়া উচিত।

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ের সেনা ভবনে জেলা সভাপতিদের সভায় বক্তব্য রাখছিলেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, আমি ক্ষমতা লোভী নই। আমার ঘাড়ে এবং মাথায় ব্যথা ছিল, আমি ঠিকমতো কাজ করতে পারছিলাম না। বৈঠকে উদ্ধব ঠাকরে বলেন, শিবাজি মহারাজ পরাজিত হয়েছিলেন। কিন্তু মানুষ সর্বদা তাঁর পাশে ছিলেন। একনাথ শিন্ডের ছেলে, যিনি আজ বিদ্রোহ করছেন, তিনি শিবসেনার সাংসদ। আমি তাদের জন্য সবকিছু করেছি। এখন তিনি আমার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন।
উদ্ধব ঠাকরে বলেন, কে কোন সময়ে আপনার সঙ্গে কী আচরণ করেছে, তা মনে রাখা গুরুত্বপূর্ণ। সেদিন আমার মনের সব কথা বলেছিলাম। আজ আমার যা কিছু অবশিষ্ট আছে, তাও আপনাদের সবার সামনে তুলে ধরছি। বর্ষা বাংলো ত্যাগ করা মানে প্রলোভন ত্যাগ করা, জেদ ত্যাগ করা নয়।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top