News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Bank :আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে এক সাংবাদিক সম্মেলনে ৩১/০৩/২০২২ ইং পর্যন্ত ব্যাংকের অর্থনৈতিক চিত্র তুলে ধরা হয়৷ 
Image

Bank :আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে এক সাংবাদিক সম্মেলনে ৩১/০৩/২০২২ ইং পর্যন্ত ব্যাংকের অর্থনৈতিক চিত্র তুলে ধরা হয়৷ 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী, ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার  শিশির কুমার রোহত্যাগী, একাউন্টস দপ্তরের প্রধান কার্তিক দেববর্মা ও ডেভেলপমেন্ট দপ্তরের প্রধান  পায়েল সাহা৷ আজ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষনীয়৷

বিদায়ী চেয়ারম্যান আবেগঘন ভাষায় উনার পাঁচ বছরের কার্য্যকালে ব্যাংকের সাফল্য তুলে ধরেন৷ দৈনিক হাজিরা কর্মীদের মজুরী বৃদ্ধি সংক্রান্ত প্রশ্ণের সঠিক জবাব বিদায়ী চেয়ারম্যান দিতে পারেননি৷ শুধু বলেছেন সবার থেকে নাকি বেশি দেওয়া হচ্ছে৷ যদিও সর্বত্র দাবি করা হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নাকি ভারতবর্ষে প্রথম স্থানাধিকারি৷ সকল স্তরের কর্মী অফিসারগণ মনে প্রাণে চান দৈনিক হাজিরা কর্মীদের মজুরী বৃদ্ধি হউক৷ কারন ওরাই ব্যাংকের আসল সম্পদ৷ দৈনিক হাজিরা কর্মীদের বেতন বৃদ্ধি না হলে অচিরেই সব স্তরের কর্মীরা বৃহদতর আন্দোলনে যাবে বলেও সূত্রের খবর৷সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে নবাগত চেয়ারম্যান জানান প্রত্যেকটি শাখায় প্রয়োজনীয় সুবিধাদি অবিলম্বে সম্পন্ন করা হবে৷ ধীরগতির নেট ওয়ার্ক, ব্যাংকের এটিএম স্থাপন,পর্যাপ্ত কর্মী নিয়োগ নিয়ে কোনো সঠিক উত্তর আজ সাংবাদিকরা পাননি৷ সব উত্তর ছিল পাশকাটানো৷

এদিকে সূত্রের খবর নতুন চেয়ারম্যান দৈনিক হাজিরা কর্মীদের মজুরী বৃদ্ধি সংক্রান্ত বিষয় নাকি আগামী বোর্ড মিটিংয়ে তুলবেন অথচ উনি এসেই কর্মীদের নানাবিধ সমস্যায় ফেলে দিচ্ছেন৷ এভাবে চলতে থাকলে অচিরেই ব্যাংকে খুব বড় ধরনের আন্দোলন কর্মসূচী শুরু হতে যাচ্ছে৷

উল্লেখ্য, ব্যাংকের সব শাখা কর্মী স্বল্পতায় দীর্ঘদিন যাবৎ ভুগছে৷ অতন্ত্য ধীরগতির নেট ওয়ার্ক প্রতিদিন প্রত্যেক শাখায় কর্মীদের কাছে এক বিভীষিকা৷ সদিচ্ছা স্বত্বেও কর্মীরা গ্রাহকদের সঠিক সেবা দিতে পারছেন না৷ এটিএম কার্ডের অভাবে অনেক শাখা গ্রাহকদের কার্ড দিতে পারছে না৷ এই নিয়ে প্রতিনিয়ত গ্রাহকগণ ব্যাংকের প্রতি বিরক্তি প্রকাশ করছেন৷ এই সমস্ত বিষয়ে আজ একটিও সঠিক উত্তর সাংবাদিকরা পান নি৷

যাই হোক আজ ভারতবর্ষের এক নম্বর গ্রামীণ ব্যাংকের ফিনান্সিয়াল রিপোর্ট পেশ করা হয়৷ ব্যাংকের প্রভূত লাভ এই অর্থ বছরে হয়েছে৷ জনধন যোজনায় অনেক খাতা খোলা হয়েছে, প্রধানমন্ত্রী ফ্লেগশিপ প্রকল্পে খুব ভালো কাজ করেছে ব্যাংক৷ এই সকল কাজেই দৈনিক হাজিরা কর্মীদের অবদান অনস্বীকার্য৷ কিন্ত এই দুর্মূল্যের সময়ে তাদের হাজিরা নামমাত্র৷

Releated Posts

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top