News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dharmanagar :ধর্মনগরে মূকবধির যুবতীর মৃত্যু রেলের ধাক্কায়
Image

Dharmanagar :ধর্মনগরে মূকবধির যুবতীর মৃত্যু রেলের ধাক্কায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷  উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ঢুপিরবন্দ এলাকায় রেলের ধাক্কায় ছিটকে পড়ে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ জানা যায় মৃত যুবতী মূকবধির৷ তার বাড়ি মঙ্গলকালী এলাকায়৷ সে ঢুপিরবন্দ এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল৷ 

বৃহস্পতিবার সকালে বোনের বাড়ি থেকে একা বাড়িতে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে মূকবধির ওই যুবতী৷ আগরতলা ধর্মনগর গামী ট্রেনের ধাক্কায় ছিটকে পরে ওই যুবতীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে৷ মৃতদেহটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ খবর দেওয়া হয় মৃতার বোনের বাড়িতে৷ খবর পেয়ে ছুটে আসেন তার বোনের বাড়ির লোকজনেরা৷ খবর পাঠানো হয় ধর্মনগর থানার পুলিশকে৷ 

ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মূকবধির ওই যুবতী একা যাওয়ার সময় রেলের আওয়াজ শুনতে পারেনি৷ কেননা সে কথা বলতে পারে না কানেও শুনতে পায় না৷ সে কারণেই হয়তো রেলের ধাক্কায় ছিটকে পড়ে ওই যুবতীর মৃত্যু হয়েছে৷ রেলের ধাক্কায় ছিটকে পড়ে মূকবধির যুবতীর মৃত্যু সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top