News Flash

  • Home
  • প্রধান খবর
  • Congress:কংগ্রেস-এনসিপির সঙ্গ ছাড়ব, ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরুন, বিক্ষুব্ধদের বার্তা শিবসেনার
Image

Congress:কংগ্রেস-এনসিপির সঙ্গ ছাড়ব, ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরুন, বিক্ষুব্ধদের বার্তা শিবসেনার

মুম্বই, ২৩ জুন ( হি. স.) : বিক্ষুব্ধদের দাবি মেনে কংগ্রেস-এনসিপির সঙ্গ ছাড়তে রাজি হয়েছে শিবসেনা। কিন্তু তার আগে বিক্ষুব্ধ বিধায়কদের মুম্বই ফিরে আসতে হবে বলে জানিয়ে দিলেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। বৃহস্পতিবার তিনি বলেন, ‘মহাবিকাশ আঘাড়ি সরকার থেকে বেরিয়ে আসতে তৈরি শিবসেনা। কিন্তু বিক্ষুব্ধদের ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরে আসতে হবে।’

কংগ্রেস-এনসিপির সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলানোর দাবি তুলেই মহারাষ্ট্র ছেড়ে অসমের রাজধানী গুয়াহাটিতে ঘাঁটি গেড়েছেন একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বহু বিধায়ক। শিন্ডের দাবি, তাঁর সঙ্গে ৪৪ জন বিধায়কের সমর্থন রয়েছে। কিন্তু রাজ্যপাল ও ডেপুটি স্পিকারের কাছে যে চিঠি তিনি পাঠিয়েছেন তাতে সই রয়েছে ৩৪ জন বিধায়কের। তাদের মধ্যে শিবসেনার বিধায়ক ৩০ জন।গতকাল আরও ৫ জন বিধায়ক গুয়াহাটি উড়ে যান। তাদের মধ্যে তিনজনই নির্দল বিধায়ক। মহারাষ্ট্র থেকে আরও বিধায়ক যোগ দিচ্ছেন শিন্ডে শিবিরে। সব মিলিয়ে এই মুহূর্তে শিন্ডের কাছে দলের ৩৭ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি ওই শিবিরের।

Releated Posts

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার ২

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): যৌথ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ-সহ দুই ব্যক্তিকে…

ByByNews Desk Aug 12, 2026

‘ইচ্ছাকৃতভাবে অচলাবস্থা তৈরি করা হয়েছে, আগেই জবাব দিতে পারতেন’: শাহকে পাল্টা আক্রমণ বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০ জুলাই সংসদ অভিযান চলাকালীন আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের কথিত অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 12, 2026

সংসদে লাগাতার অচলাবস্থা বিরোধীদের ‘নৈরাজ্যবাদী মানসিকতা’ প্রকাশ করছে: বিজেপি সভাপতি নিতিন নবীন

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): সংসদের বাদল অধিবেশনে লাগাতার অচলাবস্থা তৈরি করার জন্য বিরোধীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Aug 12, 2026

বিশ্বের ৬০ শতাংশের বেশি বন্য এশীয় হাতির বাস ভারতেই, গর্বের বিষয়: মোদি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): বিশ্ব হাতি দিবসে ভারতের পরিবেশগত ঐতিহ্যে হাতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top