News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid 19 :করোনার ক্রমবর্ধমান সংক্রমণের উপর নজরদারি বাড়াতে নির্দেশ রাজ্যগুলিকে
Image

Covid 19 :করোনার ক্রমবর্ধমান সংক্রমণের উপর নজরদারি বাড়াতে নির্দেশ রাজ্যগুলিকে

নয়াদিল্লি, ২৩ জুন ( হি. স.) : দেশে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যগুলিকে নজরদারি বাড়াতে এবং জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি বেশি সংক্রমিত জেলাগুলিতে নজরদারী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরীক্ষার পরামর্শ দিয়েছেন। ডাঃ মান্ডাভিয়া আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে করোনার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে নজরদারি এবং পুরো জিনোম সিকোয়েন্সিং-এ নজরদারি করা চালিয়ে যেতে। তিনি করোনা রোগীদের হাসপাতালে ভর্তির বিষয়ে নজরদারির নির্দেশও দেন।
সভায় উপস্থিত ছিলেন সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ড. অজয় কে সুদ, সচিব ড. রাজেশ গোখলে, আইসিএমআর-র মহানির্দেশক ড. বলরাম ভার্গব, এইমস-র ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়া, করোনা টাস্ক গ্রুপের প্রধান ড. এন কে অরোরা, এনসিডিসির ডিরেক্টর ডাঃ সুজিত সিং সহ স্বাস্থ্য মন্ত্রকের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।

Releated Posts

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

রাজস্থানের বিধানসভায় আবারও বোমা হুমকি, তীব্র আতঙ্ক, জোরদার নিরাপত্তা তল্লাশি

জয়পুর, ২৭ এপ্রিল (আইএএনএস): রাজস্থানের বিধানসভায় সোমবার ফের বোমা হুমকির ইমেল আসায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top